চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য পণ্য ও সেবা খাত মিলিয়ে ৬৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। গত অর্থবছরের তুলনায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।মন্ত্রী জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্য রাখা হয়েছে।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, নতুন বাজার সম্প্রসারণ এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি দেশের রপ্তানি খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বয়ে কাজ করা হবে।

বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারি নীতি-সহায়তা ও উদ্যোক্তাদের প্রচেষ্টায় নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *