ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল

ঋণখেলাপি হওয়ায় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতির পদ হারিয়েছেন মো. আলী আফজাল।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক চিঠিতে রিহ্যাব সভাপতি আলী আফজালের সভাপতির পদ শূন্য ঘোষণা করা হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদন অনুযায়ী রিহ্যাবের সভাপতি মো. আলী আফজাল একটি ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ঋণখেলাপি হওয়ায় বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ধারা ২৩(১)(খ) অনুযায়ী তার সভাপতির পদ শূন্য হিসেবে ঘোষণা করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *