ট্রাম্প প্রশাসনের ইরাননীতি ও পারমাণবিক চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সর্বশেষ পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।
শনিবার (২০ জুন) এক প্রতিবেদনে এনবিসির বরাতে এসব তথ্য জানিয়েছে কাতারভিতিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
শুক্রবার প্রচারিত এনবিসির ‘টুডে’ অনুষ্ঠানে সহ-উপস্থাপক ক্রেইগ মেলভিনকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, আমরা একটি যুদ্ধ করেছি, বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছি, আমাদের সামরিক বাহিনীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছি। অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। কিন্তু এখন মনে হচ্ছে, আমরা আবার সেই অবস্থায় ফিরে এসেছি যেখানে যুদ্ধ শুরুর আগে ছিলাম; বরং পরিস্থিতি হয়তো আরও কিছুটা খারাপ হয়েছে।
তিনি বলেন, যুদ্ধবিরতি দেখতে পেয়ে আমি খুবই আনন্দিত। আমি আশা করি, এটি স্থায়ী হবে।
ওবামা ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, তাঁর প্রশাসনের সময় সম্পাদিত পারমাণবিক চুক্তির আওতায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছিল।
সাবেক এই প্রেসিডেন্ট বলেন, এই প্রশাসন, কিংবা এর আগের মেয়াদে থাকা একই প্রশাসন, সেই চুক্তি থেকে বেরিয়ে এসেছিল। এর ফলেই ইরান আরও বেশি পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ পেয়েছে।
এসএন/কে