চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় একটি মোবাইলফোন সার্ভিসিংয়ের দোকান থেকে ইয়াবা সেবনরত অবস্থায় চার যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দিনগত রাত ২টা ৪৫ মিনিটে উপজেলা খাদ্য গোডাউনের সামনের একটি দোকানে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ী গ্রামের বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক ওরফে সিফাত (২২), ধরমপুর গ্রামের বাসিন্দা মো. সাখাওয়াত হোসেন ওরফে সম্রাট (২৪), তেলিপাড়া গ্রামের বাসিন্দা রাউফ হাসান (১৮) ও তাতীপাড়া গ্রামের বাসিন্দা মো. আসাদুল (২৮)।
ভোলাহাট থানা পুলিশ জানায়, ওই মোবাইলফোন সার্ভিসিং দোকানের ভেতরে একদল যুবক ইয়াবা সেবন করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এ সময় চারজনকে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।