আকস্মিক রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বুধবার (১৭ জুন) বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে এসে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং হাসপাতালের সার্বিক সেবার খোঁজখবর নেন।
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম হান্নানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসাসেবা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।