চৌদ্দগ্রামে বিপুল ভারতীয় শাড়ি জব্দ বিজিবির

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার (১৭ জুন) দুপুরে এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানান বিজিবি ১০ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

ক্ষুদেবার্তায় বিজিবি জানায়, মঙ্গলবার দিনগত রাতে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ টাকা। তবে এ ঘটনায় কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি ১০ কুমিল্লা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজের বরাতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে। জব্দ শাড়িগুলো আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *