সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শঙ্কা জামায়াত আমিরের

আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর শিল্পকলা অডিটরিয়ামে দলের সুধী সমাবেশে এসে এ আশঙ্কা প্রকাশ করেন জামায়াত আমির।

এসময় তিনি বলেন, রংপুর অঞ্চলকে অগ্রাহ্য করে বাংলাদেশ এগিয়ে যাবে তা কখনই সম্ভব নয়। তাই তিস্তা চুক্তির বিষয়ে সর্বদা আন্তরিক থাকবে তার দল। এছাড়াও আগামী দিনগুলোতে রংপুরের উন্নয়নে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংসদের বিরোধীদলীয় এই নেতা।

তবে দেশের ৪২ জায়গায় বিএনপির দলীয় প্রশাসক নিয়োগ নিয়ে কড়া সমালোচনা করেন আমিরে জামায়াত। বলেন, দেশ যখন গণতান্ত্রিক পথে চলছে তখন বিএনপি দেশের ৪২ জায়গায় দলীয় লোকদের প্রশাসক নিয়োগ করলো, যাদের বেশিরভাগেরই নির্বাচনে জনগণের ম্যান্ডেট না পেয়ে হেরেছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের মতের বিরুদ্ধে গেলে কোনো সময় ছাড় দেবে না জামায়াত। সরকার ভালো কাজ করলে সহযোগিতা শতভাগ থাকবে, তবে মন্দ কাজ করলে বিরোধিতাও করবে তার দল।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *