শি-ট্রাম্প বৈঠক ঐতিহাসিক ও ফলপ্রসূ: চীন

মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ট্রাম্প চীন-মার্কিন সম্পর্ক এবং বিশ্ব শান্তি ও উন্নয়ন সম্পর্কিত প্রধান বিষয়গুলো নিয়ে খোলামেলা, গঠনমূলক এবং কৌশলগত আলোচনায় অংশ নিয়েছেন। তারা দুটি প্রধান দেশের মধ্যে সুসম্পর্কের সঠিক পথ অন্বেষণ করেছেন এবং একাধিক ঐকমত্যে পৌঁছান বলে গণমাধ্যমকে জানান চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য  ও   দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

শুক্রবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াং বলেন,  এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক কারণ উভয় দেশই তাদের নিজ নিজ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে। তিনি আরও যোগ করেন যে, দুই রাষ্ট্রপ্রধান শাসনব্যবস্থা, চীন-মার্কিন সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংঘাতপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীর আলোচনা করেছেন।

ওয়াং বলেন, বৈঠকটি ভালো ফলাফল অর্জন করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঐকমত্যটি হলো দুই রাষ্ট্রপ্রধান কৌশলগত স্থিতিশীলতার একটি গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার নতুন রূপকল্পে একমত হয়েছেন।

ওয়াং আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্য দলগুলো একটি পারস্পরিক শুল্ক হ্রাস কাঠামোর অধীনে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের জন্য কাজ করবে। তিনি যোগ করেন, উভয়পক্ষ একটি বাণিজ্য পরিষদ ও একটি বিনিয়োগ পরিষদ প্রতিষ্ঠা করতে এবং কৃষি পণ্যের বাজার প্রবেশাধিকার নিয়ে একে অপরের উদ্বেগ নিরসনেও সম্মত হয়েছে।

সূত্র: সিএমজি

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *