সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা জেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। 

শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালায়। অভিযানে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

শফিকুল ইসলাম আরও জানান, গ্রেপ্তার করা নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ওইসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলেও নিশ্চিত করেছেন এই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *