সাকিব, মুশফিকুর ও তামিমকে নিয়ে মিরাজের খোলামেলা কথা

বাংলাদেশ ক্রিকেটের তিন অভিজ্ঞ স্তম্ভ সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। সাকিব ও মুশফিকুর খেলার মাঠে থাকলেও তামিম ইকবাল পেয়েছেন নতুন পরিচয়। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ‌্যাডহক কমিটির সভাপতি তিনি। সাকিব ক্রিকেটে থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে নেই। খেলার পাশাপাশি রাজনীতিতে জড়িয়ে পড়া সাকিব জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছেন না। তবে তাকে নিয়ে আলোচনা থেমে নেই। নানা সময়ে নানা মহলে তাকে নিয়ে চলে কানাঘুষা। মুশফিকুর রহিম এখন কেবল টেস্ট ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। তাকে নিয়ে হুট করে নতুন আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছিল, ওয়ানডে ক্রিকেটে তাকে ফেরার অনুরোধ করবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 

নিউ জিল‌্যান্ডের বিপক্ষে আগামীকাল প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। ম‌্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিরাজ এই তিন ক্রিকেটারকে নিয়ে খোলামেলা কথা বলেছেন। খোলামেলা এই কথোপকথনে উঠে এসেছে শ্রদ্ধা, বাস্তবতা আর দলের সামগ্রিক উন্নয়ন নিয়ে তার স্পষ্ট দৃষ্টিভঙ্গি।

সাকিব ও মুশফিকুর রহিমকে নিয়ে মিরাজ বলেছেন, ‘‘দুজনই কিংবদন্তি ক্রিকেটার এবং আমি একসাথে অনেকদিন খেলেছি তাদের দুইজনকে পেয়েছি। তারা দুজন এখনও খেলছেন।’’ 

‘‘মুশফিকুর ভাইয়ের ব্যাপার যেটা…নিশ্চিতভাবে এরকম একটা খেলোয়াড় থাকলে অধিনায়কের জন‌্য সহজ হয়ে যায়। যদিও তিনি অবসরে গিয়েছেন এবং আমার কাছে মনে হয় ফিটনেসের দিক থেকে যদি দেখেন তিনি অবশ‌্যই আরও কিছুদিন খেলতে পারতেন। তবে যেহেতু অবসরে গিয়েছেন অবশ‌্যই তার সিদ্ধান্তকে সম্মান করি।’’ 

মুশফিকুর রহিমকে অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফেরানোর বিষয়ে সরাসরি কথা হয়েছে কিনা তা মিরাজ স্পষ্ট করননি। তবে তার কথা শুনে বোঝা গেল, অধিনায়ক হওয়ার পর কোচ ও টিম ম‌্যানেজমেন্টকে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। মুশফিকুর রহিমকে এরপর প্রস্তাব দেওয়া হলেও ইতিবাচক সাড়া মেলেনি।

‘‘আমি যখন প্রথম অধিনায়ক হয়েছিলাম তখন আমি কথা বলেছিলাম, যেহেতু তিনি টেস্ট ক্রিকেট খেলছেন তাহলে কেন ওয়ানডে…তবে অধিনায়ক হিসেবে আমার একার সিদ্ধান্ত না। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তও। আমার মনে হয় সবার সিদ্ধান্তের বিষয় ছিল। আলোচনার বিষয় ছিল। তবে যেহেতু তিনি অবসর নিয়েছেন, অবশ‌্যই তার অবসরকে সম্মান করা উচিত।’’  

সাকিবকে নিয়ে আলাদা করে বলেছেন, ‘‘পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের ড্রেসিংরুমে ওরকম প্রভাব ফেলে না (সাকিবের আলোচনা)। এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। এর আগেও আমি বলেছি, যেহেতু তিনি খেলছেন এটা সবাই আমরা জানি। কিন্তু তার ইসু‌্যটা ভিন্ন।’’

বোর্ডের অ‌্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। যার সঙ্গে মিরাজের ড্রেসিংরুমে ভাগাভাগি হয়েছে লম্বা সময়। সভাপতি হওয়ার পর তামিমের সঙ্গে কথা হয়েছে মিরাজের। তার বিশ্বাস, খেলোয়াড়দের প্রয়োজনীয়তা অভিভাবক তামিম আরও ভালোভাবে বুঝবেন, ‘‘আমরা একসাথে ক্রিকেট খেলেছি এবং তিনি আমাদের সম্পর্কে আরও বেশি ভালো জানবেন। আমাদের কী চাহিদা আছে এবং আমরা কীভাবে পছন্দ করি সেসব। যেহেতু তিনি সাম্প্রতিক সময়েই খেলা ছেড়েছেন। এটা একটা খেলোয়াড়দের জন‌্য ইতিবাচক দিক।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *