সড়ক দুর্ঘটনায় আহত জোভান

ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই দুর্ঘটনার বিষয়টি জানান এবং ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সেই অভিজ্ঞতা।

জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে বাইক চালানোর সময় দুর্ঘটনার মুখোমুখি হন তিনি। তবে আল্লাহর রহমতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এই ঘটনা তাকে নতুন করে সতর্ক হওয়ার শিক্ষা দিয়েছে বলেও উল্লেখ করেন অভিনেতা।

পোস্টে জোভান লিখেছেন, কক্সবাজার মেরিন ড্রাইভে ঘটে যাওয়া দুর্ঘটনাটি তাকে উপলব্ধি করিয়েছে যে সড়কে সামান্য অসাবধানতাও বড় বিপদের কারণ হতে পারে। অনেক সময় চালকেরা নিজেদের দক্ষতার ওপর অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, কিন্তু দুর্ঘটনা কখন এবং কীভাবে ঘটবে, তা আগে থেকে বলা সম্ভব নয়।

সবার উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করা উচিত এবং ট্রাফিক আইন মেনে চলা জরুরি। কারণ পরিবারের সদস্য ও প্রিয়জনেরা নিরাপদে ফেরার অপেক্ষায় থাকেন।

জোভানের ভাষায়, গন্তব্যে কিছুটা দেরিতে পৌঁছানো যেতে পারে, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অভিনেতার এই পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে মন্তব্যে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সতর্কবার্তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *