সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এই বৈঠক চলছে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা পৌনে ১টা নাগাদ কমিটির ১২ সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদে প্রথম সভা বসে।
কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও সভায় উপস্থিত আছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মো. মাহমুদুল হক রুবেল ও মো. অলি উল্লাহ।