সংগীতশিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ

বিসিবির সাবেক পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জড়িতদের পুলিশ খুঁজছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. আবুল বাশার তালুকদার। গুলিবর্ষণের ঘটনায় তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি ।

আজ শনিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের আবুল বাশার তালুকদার এসব কথা জানান।

এদিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেছেন, গুলির সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে- তা এখনো জানা যায়নি। এ ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না- তা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় তিনি গাড়ির ভেতরে ছিলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *