খুলনায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড

খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর এলাকায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এই অভিযান পরিচালনা করে এসআরবি। 

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, কাঞ্চনপুর গ্রামের মৃত. লুৎফর রহমানের ছেলে আনিছুর রহমান পলাশ। 

এ বিষয়ে এসআরবি সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যবসায়ী গরুর মাংস প্রচার দিয়ে ঘোড়ার মাংস বিক্রি করে আসছিলেন।

হাতেনাতে আটকের পর ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। পরে জব্দকৃত ঘোড়ার মাংস জনসম্মূখে মাটির গর্তে পুঁতে ফেলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *