পাহাড়ি ঢলের তীব্র স্রোতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকার একটি লোহার সেতু ভেসে গেছে। আজ সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় সেতুতে থাকা লোকজন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও বাঘবেড় ইউনিয়নের প্রশাসক মো. আনোয়ারুল কবীর।
এদিকে আজ সোমবার সকালে ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানি পাহাড়ি ঢলের কারণে বৃদ্ধি পেয়ে আকস্মিকভাবে প্লাবিত হয় উপজেলা শহর। পরে দুপুরের দিকে আবার পানি নেমে যায়। তবে ঢলের পানির কারণে নিম্মাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।