গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬, খুলনার সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)।
সোমবার (২৭ জুলাই) বেলা ১২টার দিকে কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় সজিব মিয়ার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।
ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস এম রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সজীবের বাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়ছে।
এ ঘটনায় উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দকৃত মোবাইল ফোনসহ তার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব আরও জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।