রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি ভবনে আগুন লাগার সংবাদ পেয়েছি আমরা। তবে ঘটনাস্থলের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে আসেনি। আমাদের টিম জানিয়েছে- শুধু ধোঁয়া দেখা যাচ্ছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে।
ডিউটি অফিসার বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।