রাজধানীর ধানমণ্ডির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় অবস্থিত জুতার ব্র্যান্ড অ্যাপেক্সের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের টানা পৌনে দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পাওয়ার পর সকাল ১০টা ১৫ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ছিল প্রায় দুই কিলোমিটার।

তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে প্রথমে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনা করে পরবর্তীতে আরও চারটি ইউনিট অগ্নিনির্বাপণে যুক্ত হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মিলিত চেষ্টায় দুপুর ১২টার দিকে অ্যাপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *