রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৮৩১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ রোববার (১৪ জুন) ডিএমপির উপকমিশনার এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এন এম নাসিরুদ্দিন জানান, ট্রাফিক-রমনা বিভাগে তিনটি বাস, একটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, চারটি সিএনজি ও ২৩টি মোটরসাইকেলসহ মোট ৬৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, সাতটি ট্রাক, ১৯টি সিএনজি ও ৯৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১টি বাস, দুটি ট্রাক ২৬টি কাভার্ডভ্যান, ৭৩টি সিএনজি ও ২১৭টি মোটরসাইকেলসহ মোট ৩৭৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৮টি বাস, ২১টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৩২টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, তিনটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি, ১৮৯টি মোটরসাইকেলসহ মোট ৩০৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৪টি বাস, চারটি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৬৯টি সিএনজি ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৫টি বাস, একটি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানকালে মোট ৩০১টি গাড়ি ডাম্পিং ও ২১৫টি গাড়ি রেকার করা হয়েছে।
এন এম নাসিরুদ্দিন আরও জানান, গতকাল শনিবার (১৩ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।