‘যুক্তরাষ্ট্র পুনরায় ইরানে যুদ্ধ অভিযান শুরু করতে প্রস্তুত’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান শান্তি চুক্তিতে রাজি না হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পুনরায় যুদ্ধ অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পেন্টাগনের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন।

ইরানের সামরিক নেতৃত্বের উদ্দেশে তিনি বলেন, “আমরা আপনাদের ওপর নজর রাখছি। আমাদের সক্ষমতা এক নয়… এটি কোনো ন্যায্য লড়াই নয়।”

হেগসেথ বলেন, “আপনারা যখন আপনাদের লঞ্চারগুলো খুঁড়ে বের করছেন, আমরা তখন কেবল আরও শক্তিশালী হচ্ছি। আপনারা জিনিসপত্র এদিক-ওদিক সরাতে পারেন, কিন্তু পুনর্গঠন করতে পারেন না। কিন্তু আমরা পারি, আমরা আগের চেয়েও বেশি শক্তি নিয়ে পুনরায় অস্ত্রসজ্জিত হচ্ছি… আমরা প্রস্তুত ও সজ্জিত।”

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালালে তেহরান পাল্টা প্রতিক্রিয়া দেখায়, যা মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে দেয় এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি করে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে। শনিবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা যুদ্ধবিরতি আলোচনা বসলেও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি তারা।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *