যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘দুবার ভাবতে’ বলল ইরানের সেনাবাহিনী

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল-আনবিয়া সদর দপ্তর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ভুল হিসাব বা ভুল পদক্ষেপ থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছে। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকি বা আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার পর চলমান শান্তি আলোচনা অনিশ্চয়তার মুখে পড়ার প্রেক্ষাপটে এ সতর্কবার্তা দিয়েছে ইরান।

এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া সদর দপ্তর বলেছে, শক্তিশালী ইরানের শত্রুদের; বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের আঞ্চলিক মিত্রদের যেকোনো ভুল হিসাব থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের প্রিয় দেশের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা আগ্রাসনের আগে তাদের দুবার ভাবা উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমরা সর্বোচ্চ প্রস্তুত রয়েছি।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *