পুলিশি নিরাপত্তায় আল-আকসা মসজিদে প্রবেশ ইসরায়েলি দখলদারদের

ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় অধিকৃত পূর্ব জেরুজালেমের পুরোনো শহরে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আক জাজিরা।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বসতি স্থাপনকারীরা আল-আকসার প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে তালমুদভিত্তিক ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।

আল-আকসা মসজিদ কমপ্লেক্সটি পূর্ব জেরুজালেমের একটি উঁচু মালভূমিতে অবস্থিত। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে এলাকাটি দখল করে ইসরায়েল। পরবর্তীতে একতরফাভাবে অঞ্চলটিকে নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ দেশ তা স্বীকৃতি দেয়নি।

মুসলমানদের কাছে আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। একই কমপ্লেক্সে রয়েছে সপ্তম শতকে নির্মিত কুব্বাত আস-সাখরা (ডোম অব দ্য রক), যেখান থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মিরাজের রাতে আসমানে গমন করেছিলেন বলে বিশ্বাস করা হয়

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *