মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোন কিছুর অস্তিত্ব থাকবে না

মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোন কিছুর অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার নাগরিকদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

ডিএমপি কমিশনার জানান, মোহাম্মদপুরে গত তিনমাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় নিয়ন্ত্রণে।

তিনি বলেন, নাগরিকদের প্রত্যাশার সাথে পুলিশ একমত। তবে, এখনই মোহাম্মদপুর অপরাধমুক্ত করা সম্ভব নয় বলেও জানান ডিএমপি কমিশনার।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *