মুক্তিযুদ্ধের চেতনা হারালে জাতি বড় ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি বড় ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর শাহবাগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি বড় ক্ষতিগ্রস্ত হবে। আজ অনেকে একাত্তরের সঙ্গে অনেক কিছুকে গুলিয়ে ফেলেন। কিন্তু একাত্তর না হলে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এই বাংলাদেশ আমরা পেতাম না। রাজাকাররা বাংলাদেশ চায়নি।

তিনি আরও বলেন, পেশাগত কাজের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের মনে রাখতে হবে। সরকারের ৩১ দফা বাস্তবায়নে চিকিৎসক ও কর্মকর্তাসহ সবাইকে কাজ করার আহ্বান জানাচ্ছি।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *