তিন মাসের ব্যবধানে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়াল ৩২ দশমিক ২৬ শতাংশে। বেড়ে মাচে মোট খেলাপি দাঁড়ায় ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিধ হতাশাজনক। আগের খেলাপির সুদ যোগ হয়ে মোট খেলাপির পরিমাণ ও হার দুটোই বেড়েছে। ঋণ চাহিদা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছে বন্ধ কারখানা চালু ও অর্থনীতি সক্রিয় করতে।
এর আগে গত ডিসেম্বেরে মাসে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার (২ জুন) জানায়, গত মার্চ শেষে ব্যাংকিং খাতে মোট খেলাপির পরিমাণ দাঁড়ায় ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। খেলাপির হার ৩২ দশমিক ২৬ শতাংশ। গত তিন মাসে খেলাপি ঋণের অঙ্ক বেড়েছে ৩ হাজার ৭৫৩ কোটি টাকা।
গত মার্চে মোট ঋণ স্থিতি হয় ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা, যা গত ডিসেম্বরে ছিল ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি টাকা। এই তিন মাসে নতুন ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা।