মাদক বিক্রেতার ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

সিলেটে ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার (২২ মে) দুপুরে নগরের কিনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম জানান, দুপুরে কিনব্রিজ এলাকায় কয়েকজন মাদক সেবন ও বিক্রি করছিলেন। পুলিশ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ঘটনাস্থলে সাদা পোশাকে থাকা র‍্যাব-৯ এর সদস্য ইমন আচার্য একজনকে ধরতে গেলে অভিযুক্ত মাদক বিক্রেতা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গুরুতর আহত অবস্থায় ইমন আচার্যকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনজুরুল আলম আরও জানান, ঘটনার পর কতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *