ভুয়া ট্রাভেল এজেন্সির মালিককে ভ্রাম্যমাণ আদালতের জেল-জরিমানা

জামালপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া ট্রাভেল এজেন্সির মালিককে জেল ও জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শহরের হাসপাতাল রোড এলাকায় মোবাল্লিগ ট্রাভেলস নামে ওই ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ‘মোবাল্লিগ ট্রাভেলস’ নামে একটি ট্রাভেল এসেন্সি দীর্ঘদিন ধরে কার্যক্রম চালাচ্ছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সকালে এই অভিযান পরিচালন করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন। এ সময় অনুমোদন ব্যতীত ‘মোবাল্লিগ ট্রাভেলস’ নামে ভুয়া ট্রাভেল এজেন্সি পরিচালনা, মিথ্যা ও প্রতারণামূলক তথ্য সংবলিত ভিজিটিং কার্ড বিতরণের সময় এজেন্সির মালিক মো. আমির হামজাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন জানান, জনস্বার্থে জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *