ব্যাংক কর্মকর্তাকে চড় মারলেন ভারতের সাবেক মন্ত্রীর মেয়ে!

ভারতের চেন্নাই শহরে এক ব্যাংক ম্যানেজারকে চড় মারার অভিযোগে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এম কে আলাগিরির মেয়ে কায়ালভিঝির বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। খবর এনডিটিভির।

অভিযোগকৃত ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, কায়ালভিঝি একটি অফিসে এক ব্যক্তির সঙ্গে বসে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) ম্যানেজারের সঙ্গে তর্ক করছেন। আলোচনা এক পর্যায়ে বাগবিতণ্ডা শুরু হয়। এর মধ্যেই কায়ালভিঝি হঠাৎ উঠে ব্যাংক ম্যানেজারকে চড় মারছেন।

পুলিশ কর্মকর্তারা জানান, এসবিআই ব্যাংকের ম্যানেজারকে মারধর করার অভিযোগে ওই নারীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এসবিআইয়ের আদ্যার শাখা যে ভবনে অবস্থিত সেটির মালিক কায়ালভিঝি। ব্যাংক ম্যানেজার কায়ালভিঝিকে তার মালিকানাধীন বাণিজ্যিক ভবনটির ত্রুটিপূর্ণ লিফট মেরামতের অনুরোধ করছিলেন। আর তখনই উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কায়ালভিঝি উত্তেজিত হয়ে ব্যাংক ম্যানেজারকে চড় মারেন।

ব্যাংকের প্রধান ব্যবস্থাপক পুলিশের কাছে এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজ প্রমাণ হিসেবে নিয়ে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *