বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১৭ পয়সা

দূরপাল্লা ও মহানগরের বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সড়ক পরিবহণ মন্ত্রণালয় ও পরিবহণ মালিকদের বৈঠকে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাস ভাড়া বৃদ্ধির পর দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা; ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে। 

এর আগে সিটি সার্ভিস ও দূরপাল্লার বাস— উভয় ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।

এর আগে রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা ও পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *