দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময়ও একবার গুঞ্জন উঠেছিল মারা গেছেন তিনি। তবে সেসময় লাইভে এসে প্রমাণ জানিয়ে ছিলেন, সেটি ছিল শুধুই গুঞ্জন ছিল। তবে এবার আর গুঞ্জন নয়, সত্যিই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মেসির বাবা।
একাধিক আর্জেন্টাইন একাধিক গণমাধ্যমের বরাত দিয়ে গোল ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ৬৮ বছর বয়সে মারা গেছেন মেসির বাবা হোর্হে মেসি।
ছোট বেলায়ই আর্জেন্টিনা থেকে স্পেনে পাড়ি জমান মেসি। বার্সেলোনার একাডেমিতে ভর্তি হন তিনি। যে কারণে খুব বেশি দেখা হতো না বাবার সঙ্গে। সেই সময়টাতে অনেক কষ্টে কেটেছে তাদের পরিবারের। বাবাকে নিয়ে ছোট বেলার সেই স্মৃতি চারণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
মেসি বলেন, ‘আমরা যখন প্রথম বার্সেলোনায় এসেছিলাম, তখন আমি একা কাঁদার জন্য নিজেকে ঘরের মধ্যে আটকে রাখতাম। আমার বাবাও একই কাজ করতেন— হয় আমি তাঁকে দেখতে পেতাম না, অথবা তিনি ভাবতেন যে আমি তাঁকে দেখিনি। আমরা দুজনই এমন ভান করতাম যে, সবকিছু ঠিকঠাক আছে– কিন্তু আসলে আমরা দুজনই ভেতরে ভেতরে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম।’
বাবাকে একটু জড়িয়ে ধরার আকাঙ্খা নিয়ে মেসি বলেন, ‘আমার বাবা ভোর ৪টায় ঘুম থেকে উঠতেন এবং রাত ৯টায় বাড়ি ফিরতেন, শুধু একসঙ্গে রাতের খাবার খাওয়ার জন্য। প্রায় প্রতিদিনই এমন হতো। তাই আমরা একে অপরকে খুব কমই দেখতে পেতাম ৷ তিনি কখন বাড়ি ফিরবেন, কখন তাঁকে জড়িয়ে ধরতে পারব এবং তাঁর সঙ্গে সময় কাটাতে পারব—সেই অপেক্ষায় থাকতাম ৷’