বরখাস্ত হলেন আর্না স্লট

ব্যর্থতার জেরে কোচের পদ থেকে আর্না স্লটকে বরখাস্ত করলো লিভারপুল। ডাচ কোচ ২০২৫-২৬ মৌসুমে লিভারপুলকে শিরোপার লড়াইয়ে রাখতে পারেননি, কোনো রকমে এনে দিয়েছেন আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট।

স্লটকে বরখাস্ত করার বিষয়টি লিভারপুলের মালিকপক্ষ শনিবার (৩০ মে) এক যৌথ বিবৃতিতে জানিয়েছে। ডাচ কোচের প্রতি তাদের কৃতজ্ঞতা। দলটি এরইমধ্যে নতুন কোচ নিয়োগের কাজও শুরু করে দিয়েছে। গুঞ্জন চলছে, কোচ হতে পারেন স্পেনের ইন্দোনি ইরাওলা।


লিভারপুল বিবৃতিতে বলেছে, ‘ক্লাব হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য কঠিন ছিল, তা বলাই বাহুল্য। আর্না আমাদের সঙ্গে থাকার সময়ে যে অবদান রেখেছেন, তা ছিল গুরুত্বপূর্ণ, অর্থবহ। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সমর্থক ও আমাদের সবার দৃষ্টিতে তিনি সফল।’


ইয়ুর্গেন ক্লপ দায়িত্ব ছেড়ে দিলে স্লট ২০২৪ সালে লিভারপুলের কোচ হন। প্রথম মৌসুমেই লিগ জিতে নেন তিনি, উঠেন কারাবো কাপের ফাইনালে। মনে করা হচ্ছিল, লম্বা সময়ের জন্যও অলরেডদের ডাগআউটে দেখা যাবে তাকে। কিন্তু যাত্রা থামলো দুই মৌসুম পর। চলতি মৌসুমে মোহামেদ সালাহরা মৌসুম শেষ করেছেন পাঁচে থেকে, আরেক ধাপ নিচে নামলেই বাদ পড়তেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে।


সার্বিক অর্জনের জন্য লিভারপুল তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। ‘তিনি যা কিছু অর্জন করেছেন তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। বিশেষ করে তার কাজের নৈতিকতা, নিষ্ঠা এবং দক্ষতার মান আমাদের এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে তিনি একজন অসাধারণ নেতা।’


বিবৃতিতে যোগ করা হয়, ‘প্রথমবার যখন আমরা আরনের সঙ্গে পরিচিত হই, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল যে তিনি এমন একজন ব্যক্তি যিনি শুধু দায়িত্ব গ্রহণ করেন না, বরং তা সাদরে গ্রহণ করেন। এটি প্রমাণিত হয়েছিল যখন তিনি প্রধান কোচের দায়িত্ব নিতে সম্মত হন, যখন তিনি আমাদের Premier League শিরোপা জেতান এবং সদ্য সমাপ্ত মৌসুমজুড়ে যখন তিনি বহু চ্যালেঞ্জ ও চাপের মুখোমুখি হন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *