ফাইনালে যেতে হলে কত রানে আটকাতে হবে আফগানিস্তানকে?

লম্বা সময় পর ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারায় ফাইনালে যেতে আফগানিস্তানের বিপক্ষে মেলাতে হচ্ছে সমীকরণ। সেই সমীকরণ মেলানোর ম্যাচে আবারও ব্যর্থ বাংলাদেশ।

ম্যাচ শুরুর আগে সমীকরণ নিয়েও ছিল দোলাচল। তবে ভাগ্য সহায় ছিল বাংলাদেশের। টস জেতায় সেটিকে কিছুটা সহজে নামিয়ে আনতে পেরেছিল টাইগাররা। নির্দিষ্ট হয়েছিল লক্ষ্য। কিন্তু ব্যাটাররা ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে আবারও সেটিকে কঠিন করে তুলেছেন।

আজ বুধবার (২১ অক্টোবর) আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারের অলআউট হয়ে গিয়েছে বাংলাদেশ। এর আগে স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে মোটে ১৬০ রান।

সমীকরণ বলছে, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে হলে বাংলাদেশকে অন্তত ৪১ রানে হারাতে হবে স্বাগতিক আফগানিস্তানকে। তাহলেই মিলবে ফাইনালের টিকিট। সেই হিসাবে এখন আফগানিস্তানকে আটকে রাখতে হবে ১১৯ রানের মধ্যে। যেটি কঠিন থেকেও কঠিন কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *