তাসকিনের হাত ধরে প্রথম উইকেট বাংলাদেশের
স্বল্প রানের পুঁজি নিয়ে বোলিংয়ে শুরুটা ভালোই খরুচে হয়েছে বাংলাদেশের। তবে রান দিলেও উইকেট তুলে নিয়েছে একটি। তাসকিনের হাত ধরে প্রথম সাফল্য পেয়েছে বাংলাদেশ।
আজ বুধবার (২১ অক্টোবর) আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়ায় নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভারে এক উইকেট হারিয়ে ২৬ রান তুলেছে আফগানিস্তান। ৯ বলে ১০ রানে অপরাজিত আছেন ইব্রাহীম জাদরান আর এক বলে শূন্য রানে সেদিকুল্লাহ অটল।
তাসকিনের করা তৃতীয় ওভারের পঞ্চম বলে গিয়ে আঘাত করে স্ট্যাম্পে। বোল্ড হয়ে ফিরে যান রহমানউল্লাহ গুরবাজ। ৮ বলে ৬ রান করেছেন তিনি।
দেড়শ পার করেই অলআউট বাংলাদেশ
ফাইনালে যেতে বড় রান করে বোলারদের লড়াইয়ের পুঁজি দিতে হতো। কিন্তু ব্যাটাররা কি করলেন? প্রথম ম্যাচের চেয়ে আরও করুণ অবস্থা বাংলাদেশের ব্যাটিংয়ের। কি টপঅর্ডার আর কি মিডলঅর্ডার–সবাই বন্দি একই খোলসে। ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে ফিরলেন তারা। বাংলাদেশ থেমেছে ১৬০ রানে।