কঙ্গোর বিপক্ষে ড্র করায় সমালোচনা তো বটেই নকআউটের সমীকরণ মেলাতে বসতে হয়েছিল পর্তুগালকে। যেখানে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না। সেই লক্ষ্যে শুরু থেকেই উজবেকিস্তানের রক্ষণে আক্রমণের ঢেউ বইয়ে দিল পর্তুগাল। ম্যাচের নিয়ন্ত্রণ নিতেও সময় লাগলো না। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে প্রথমার্ধ পর্তুগালের।
আজ মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ‘কে’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে পর্তুগাল। প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে পর্তুগাল।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই জোড়ালো আক্রমণ হানে পর্তুগাল। উজবেকিস্তানের বক্সের নিজেদের মধ্যে দেওয়া-নেওয়া করে শট নিয়েছিলেন বার্নান্দো সিলভা। কিন্তু সেটি উজবেক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় বাহিরে।
চতুর্থ মিনিটে গোলের সেরা সুযোগ মিস করে পর্তুগাল। বামপ্রান্ত দিয়ে বল নিয়ে আক্রমণে ওঠে পর্তুগাল। অনেকটা এগিয়ে গিয়ে বক্সের মধ্যে দারুণ ক্রস বাড়িয়েছিলেন নুনো মেন্দিস। কিন্তু সেটাতে পা ছোঁয়াতে পারেননি ক্রিস্টয়ানো রোনালদো।
তবে গোল খরা কাটাতে খুব বেশি সময় নেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের সপ্তম মিনিটেই উজবেকিস্তানের জাল খুঁজে নেন তিনি। ডানপাশ থেকে ক্রস এসেছিল বক্সের মধ্যে। দৌঁড়ে গিয়ে জায়গা বানিয়ে নিয়ে দারুণ ফিনিংশয়ে বল জালে পাঠান সিআরসেভেন।
এই গোলের মাধ্যমে গড়েছেন নতুন একটি রেকর্ডও। একমাত্র ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করলেন রোনালদো। একই সঙ্গে টানা দশ ম্যাচ পরে জাতীয় দলের জার্সিতে গোলে পেলেন তিনি।
দ্বিতীয় গোল পেতে খুব বেশি সময় লাগেনি পর্তুগালের। ম্যাচের ১৭তম মিনিটে ফ্রি-কিক পায় পর্তুগাল। বা পায়েল বাঁকানো শটে ফ্রি-কিক থেকে সরাসরি গোল আদায় করে নেন নুনো মেন্দিস।
ম্যাচের ২৯তম মিনিটে বক্সের সামনে থেকে বুলটে গতির কোনাকুনি শটে বল জালে জড়িয়েছিলেন উজবেকিস্তানের আজিজজন গানিভ। পর্তুগালের গোলরক্ষক দিযোগো কস্তা ঝাঁপিয়ে পড়েও সেটি আটকাতে পারেননি। তবে ভিএআর চেক রেফারি দেখেন তার আগেই জোয়াও ক্যানসেলোকে ফাউল করেছিলেন উজবেকিস্তানের আব্বোসবেক ফায়জুল্লায়েভ। ফলে গোল বাতিল করেন রেফারি।
ম্যাচের ৩৮তম মিনিটে ব্যবধান ৩-০ করেন রোনালদো। প্রতিআক্রমণে ওঠে পর্তুগাল। মাঝমাঠ থেকে একাই বল নিয়ে এগিয়ে যান ব্রুনো ফার্নান্দেস। প্রায় ৪০ গজ দূরে থেকে বক্সের ডান পাশে রোনালদোকে ক্রস বাড়ান তিনি। সেটি নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে উজবেক গোলরক্ষককে পরাস্ত করেন সিআরসেভেন।
যোগ করা সময়ে হ্যাটট্রিকের খুব কাছে চলে গিয়েছিলেন রোনালদো। তবে এবার আর উজবেকিস্তানের ডিফেন্স ভাঙতে পারেননি তিনি। বাকি সময়ে দুই দলই চেষ্টা করেছে গোলের জন্য। তবে গোলমূখ খুলতে পারেনি কেউই।