পিস্তল-রাইফেল দেখিয়ে বস্তায় স্বর্ণালংকার ভরে পালাল ডাকাতরা

বুলেটপ্রুফ ভেস্টের মতো পোশাক পরা তিন ব্যক্তি ভারতের মহারাষ্ট্রের পালঘরের একটি দোকানে বন্দুকের মুখে জোর করে প্রবেশ করে লাখ লাখ রুপির স্বর্ণালংকার লুট করেছে।

আজ সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ‘লক্ষ্মী জুয়েলার্স’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।

মোবাইল ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায়, ডাকাতরা পিস্তল ও রাইফেল প্রদর্শন করছে এবং পরে প্লাস্টিকের বস্তায় লুট করা মালামাল নিয়ে নির্ভয়ে হেঁটে যাচ্ছে। স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার আগে তারা একাধিকবার গুলিবর্ষণও করেছে। 

তিনজন একটি মোটরসাইকেলে করে এসে দোকানে ঢুকে কর্মচারীদের হুমকি দেয়। স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শীদের ভয় দেখাতে তারা ফাঁকা গুলি ছুড়ে। এরপর তারা মোটরসাইকেলে করে দ্রুতগতিতে পালিয়ে যায়।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, পুলিশ পলাতক ডাকাতদের ধাওয়া করার চেষ্টা করেছে, কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ডাকাতদের খুঁজে বের করার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *