নির্বাচনের একদিন পরই পদত্যাগ বিসিবি পরিচালকের

আট মাসের ব্যবধানে দ্বিতীয়বার নির্বাচন দেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল রোববার (৭ জুন) অনুষ্ঠিত হয় বিসিবি নির্বাচন। বিসিবির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। তামিম ছাড়া আরও ২২ জন হন পরিচালক। ২৫ জন পরিচালকের বাকি দুজন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত।

নির্বাচনের একদিন পার না হতেই পদত্যাগ করলেন এক পরিচালক। আজ সোমবার (৮ জুন) ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবিতে পদত্যাগপত্র জমা দেন মীর শাকরুল আলম সীমান্ত। রাজশাহী অঞ্চল থেকে গতকাল বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন তিনি।

বিসিবি সভাপতি বরাবর জমা দেওয়া পদত্যাগপত্রে সীমান্ত বলেন, পদত্যাগপত্রে সীমান্ত জানান, তার বাবা সরকারের প্রতিমন্ত্রী (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম) হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ওপর ন্যস্ত রয়েছে। এ কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।

দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সীমান্ত। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *