নরসিংদীতে গৃহকর্তা হত্যায় ৭ ডাকাত গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহতের ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মাধবদী থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক।

গ্রেপ্তার ডাকাতেরা হলেন–জুবায়ের হোসেন, আশিক আহমদ, মোজাহিদ রহমান অপু, মো. সুজন মিয়া, মো. ফারুক মিয়া, রোমান মিয়া ও রিদয় মিয়া।

পুলিশ সুপার বলেন, নরসিংদী মাধবদীর বলভদ্রদী এলাকায় চাঞ্চল্যকর খুনসহ ডাকাতির ঘটনায় নরসিংদী, গাজীপুর,নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় আধুনিক তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত আন্তঃজেলা ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ১৮ জুলাই দিনগত রাতে মাধবদীর বলভদ্রদী এলাকায় ডাকাতির ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *