দেশের বাজারে আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে কমানো হয়েছে দুই হাজার ১৫৮ টাকা। গতকাল শনিবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, আজ রোববার ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৩ হাজার ৩৯ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৭ হাজার ২৩১ টাকায় বিক্রি হবে।

এর আগে, গত ২১ মে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা। সে সময়ও ভরিতে দুই হাজার ১৫৮ টাকা সমন্বয় করা হয়েছিল।

স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে পাঁচ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি পাঁচ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি চার হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা তিন হাজার ৪৪১ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *