দুর্নীতি করলে ২৪ ঘণ্টা এই মন্ত্রণালয়ে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

‘আজকে একজনকে বিদায় করেছি, দুর্নীতি করলে ২৪ ঘণ্টা এই মন্ত্রণালয়ে থাকতে পারবে না’, এমন মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সোমবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ সময় উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি সেই মন্ত্রী যে নিজস্ব ব্যয়ে হেলিকপ্টার ভাড়া করেছি।

আমি ওই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে ২৪ ঘণ্টা সে থাকতে পারবে না। আমি তা করছি।এখনও করছি। আজকে একজনকে বিদায় দিয়েছি।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *