ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার

শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা এগিয়ে নিতে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। ৩ দিনের সফরে আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) তিনি ঢাকায় পৌঁছাবেন।

শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, চার্লস জে. হার্ডারের সফরের উদ্দেশ্য হচ্ছে শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা এগিয়ে নেওয়া। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হার্ডারের অন্যতম লক্ষ্য হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ ও কল্যাণ রক্ষা ও উন্নয়ন করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে হার্ডার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে তিনি বাংলাদেশের আগামী প্রজন্মকে সহায়তা করে এমন অংশীদারিত্ব আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা করবেন।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *