‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’র সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজ‌উক

সাভারে রাজউকের অনুমোদন না নিয়ে ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’ নামে আবাসন প্রকল্প গড়ে তোলায় সাইট অফিস ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজ‌উক)।  

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বনগাঁও ইউনিয়নে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির সাইট অফিস এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান।

এ সময় প্রকল্পটির সাইট অফিস ভাঙার পাশাপাশি ড্রেজারের পাইপ ও সাইনবোর্ড ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান জানান, আবাসন প্রকল্পটি দীর্ঘদিন ধরে রাজউকের অনুমোদন না নিয়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষের সঙ্গে প্লট বিক্রি করে প্রতারণা করে আসছিল। আজ তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় প্রকল্পটির সব কার্যক্রম বন্ধ করার পাশাপাশি রাজউকের অনুমোদন না নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান। আবাসন প্রকল্পটির দেখভালের দায়িত্বে আছেন সাইফুদ্দিন সাইফুল।

আবাসন প্রকল্পটির সাইট অফিস উচ্ছেদ অভিযানের সময় স্থানীয়রা দাঁড়িয়ে থেকে রাজউকের প্রতি সন্তোষ প্রকাশ করে।

এ সময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *