যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে পরবর্তীতে সুবিধাজনক সময়ে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার রাত ৯টায় সরকারপ্রধানের আবাসস্থল ম্যানহাটনের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলের লবিতে সংবাদ সম্মেলনে তিনি এক প্রশ্নে জবাবে এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, এটা বাইল্যাটারাল ভিজিট না, মাল্টিল্যাটারাল ভিজিট। সো দ্য পারপাস অব ইট ইজ অ্যাড্রেসিং ইউএন জেনারেল অ্যাসেম্বলি। বাইল্যাটারাল ভিজিটের যখন আমরা সুযোগ পাই অন্যভাবে, কথাবার্তার মাধ্যমে। ইতিমধ্যে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প চিঠি দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে উনি আগ্রহ প্রকাশ করেছেন বৈঠকের। তবে সেটা বাইল্যাটারাল।
হুমায়ুন কবির আরও বলেন, ওটা আমরা পরবর্তীতে বাইল্যাটারাল ভিজিটের মাধ্যমে উপযুক্ত সময়ে, দুই পক্ষের সুবিধামতো আমরা বিবেচনা করব। বাট এই ভিজিটের পারপাস হচ্ছে ইউনাইটেড নেশনস। এখানে ইউএনের আওতার বাইরে অন্য কিছুর বাইল্যাটারাল আলাপ-আলোচনার তেমন সুযোগ থাকবে না।
sn/sks