রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তিন হাজার ৯১৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত দুই দিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
শনিবার (২৭ জুন) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ২০টি বাস, ১৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৯৩টি মোটরসাইকেলসহ মোট ৩১৫টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ৩৮টি বাস, ১২টি ট্রাক, ৫০টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৫২২টি মোটরসাইকেলসহ মোট ৯৫৭টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৪৪টি বাস, ৩৭টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ৩৫২টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ২৭৭টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ২৭টি বাস, ২২টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ১১৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪৯২টি মোটরসাইকেলসহ মোট ৭৯৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৮৫টি বাস, ১৭টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১৪০টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৯১টি মোটরসাইকেলসহ মোট ৬৯২টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ২৬টি বাস, ৬টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ৩২২টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৭৫৫টি গাড়ি ডাম্পিং ও ৪৮৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।