টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমির। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেলসহ শীর্ষ নেতারা।

বৈঠকের শুরুতে দলটির নেতারা বলেন, দেশের সিনিয়র সাংবাদিকদের থেকে দিকনির্দেশনামুলক নানা মতামত নিতে চান তারা। বিশেষ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধী দলের কাছে গণমাধ্যমের প্রত্যাশাও জানতে চান নেতারা। এ সময় সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে শীর্ষ নেতাদের প্রশ্ন করেন সাংবাদিকরা। 

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *