জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন করেছে দলের চেয়ারম্যান জি এম কাদের। রোববার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সুপারিশে পূর্বের কমিটি বিলুপ্ত করে এ এন এম রফিকুল ইসলাম সেলিমকে আহবায়ক ও মো. নজরুল ইসলাম সরদারকে সদস্য সচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টি, ঢাকা মহানগর উত্তর-এর পূর্নাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
এসএন/পিডিকে