চীনের চংকিংয়ে বন্যায় ৩ জন নিহত, নিখোঁজ ১৭

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং শহরে আকস্মিক বন্যায় অন্তত ৩ জন নিহত এবং আরও ১৭ জন নিখোঁজ রয়েছেন।

রোববার (২৪ মে) এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শিনহুয়ার বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত টানা ভারী বর্ষণের কারণে ইয়ংচুয়ান জেলাসহ আশপাশের এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন জানিয়েছে, দুর্যোগ মোকাবিলা ও অবকাঠামো পুনর্গঠনের জন্য কেন্দ্রীয় বাজেট থেকে ২ কোটি ইউয়ান (প্রায় ২.৯৪ মিলিয়ন ডলার) বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃষ্টিপাত ও বন্যার কারণে স্থানীয় জনজীবন ও পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *