আমার কোনো ক্ষতি হলে তার দায় আমির হামজার : রাশেদ খান

আমার কোনো ক্ষতি হলে তার দায় আমির হামজাকে নিতে হবে— এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

ওয়াজ মাহফিলে আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করে রোববার (২৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

আমির হামজার ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্য তুলে ধরে তিনি বলেন, এর আগে  আমির হামজা বলেছিলেন, ‘তার চৌদ্দগুষ্টি আওয়ামী লীগ। শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, সেটি বাস্তবায়নে যে কাজ করবে না, সে যে দলেরই হোক, সে জাহান্নামে যাবে।’– ফ্যাসিবাদের এই দোসরের এসব অপকর্ম টক শোতে তুলে ধরার জন্য সে হয়তো আমার ওপর ক্ষিপ্ত হয়েছে।  

তিনি বলেন, জামায়াত এমপি আমির হামজা আমাকে হত্যাযোগ্য করে তোলার জন্য ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছেন। রাজনৈতিক ময়দান থেকে যদি আমির হামজা আমার বিরুদ্ধে কোনো বক্তব্য দিত, সেটাকে রাজনৈতিকভাবেই দেখতাম। কিন্তু ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ওয়াজ মাহফিলে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়া আমার জীবনের জন্য থ্রেট। 

তিনি বলেন, তার এই বক্তব্যের পরে আমির হামজার উগ্রবাদী সমর্থক গোষ্ঠী আমার ওপর মব করতে পারে বলে আশঙ্কা করছি। যদি আমার কোনো ক্ষতি হয়, এর দায় আমির হামজাকে নিতে হবে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *