খাগড়াছড়িতে আগুনে ওষুধের গোডাউনসহ ৫ দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ূরখিল (ধর্মঘর) এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডে একটি ওষুধের গোডাউনসহ পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় ক্ষতিগ্রস্তরা। খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করে।

অগ্নিকাণ্ডে ‍ওষুধ ব্যবসায়ী আতুসে মারমার ওষুধের গোডাউন ও দোকান, রেম্রাচাই মারমার সার ও কীটনাশকের দোকান এবং সাথোয়াই মারমা ও অংগ্য মারমার চায়ের দোকান পুড়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকান সেডের এক পাশে থাকা চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দোকানগুলোতে থাকা ওষুধ, সার, কীটনাশক, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রফিক আহাম্মদ বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *