কেয়া পায়েলের জন্য মুশফিক ফারহানের ‌‘ডুব’

সাদ্দাম, ঢাকায় ব্যবসা করে। গ্রামে এসেছে বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। সেখানেই তার ভালো লেগে যায় শেফালিকে। কিন্তু শেফালির সাথে একা কথা বলার সুযোগ পাওয়া যাচ্ছিলো না। তাই শেফালি যে পুকুরে গোসল করে, তাতে ডুব দেয় সাদ্দাম।

কিন্তু মুখ তোলার পর সে সামনে দেখতে পায় আলোকে এবং ওদের দু’জনকে আপাত: দৃষ্টিতে আপত্তিকর ভঙ্গিতে দেখে ফেলে মসজিদ ফেরত কিছু মানুষ। অবধারিতভাবেই বিচার বসে। সে বিচারে আলো যতই বলুক সাদ্দামকে সে চেনে না, সাদ্দাম কিন্তু অস্বীকার করে না। কারণ, আলোকে তার শেফালির চেয়ে বেশি ভালো লেগেছে। ফলে সাদ্দাম চাইতে থাকে, তাদের অপরাধ সাব্যস্ত হোক; তাদের বিয়ে দেয়া হোক।

এমনই এক মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘ডুব’। নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। তার সঙ্গে গল্পটির চিত্রনাট্য লিখেছেন শাহজাহান সৌরভ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, কেয়া পায়েল, সাবিনা মিম, নরেশ ভুঁইয়া প্রমুখ।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, আসছে ঈদের বিশেষ আয়োজনে ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘ডুব’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *