কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

সময়মতো দোকান না খোলা এবং সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে বিসিআইসির এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের নিদেনতলা বাজার এলাকার মেসার্স লেক্সাস ইন্টারন্যাশনাল ডিলার পয়েন্টে অভিযান চালায় প্রশাসন। জরিমানা গোনা ডিলারের নাম খন্দকার মহব্বত হোসেন।

এ সময় কৃষি বিপণন আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাজানা আখতার। তাকে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন ও থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট  ফারজানা আখতার জানান, সময় মতো দোকান না খোলা এবং কৃত্রিম সংকট তৈরির অপরাধে এই ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া এধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্ক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট  ফারজানা আখতার বলেন, দেশে সারের কোনো সংকট নেই। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *